প্রায় ১১ হাজার বর্গ কিলোমিটারের কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক অনন্য পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহে রয়েছে।
প্রায় ১১,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম লেক দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড়।
লেকের গড় গভীরতা ১০০ ফুট (৩০ মিটার) আর সর্বাধিক গভীরতা হচ্ছে ৪৯৫ ফুট (১৫১ মিটার)।
লেকের চারপাশের পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেন পাশাপাশি ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে প্রতি মূহুর্তে দারুণ বিমোহিত করবে।
আপনি সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণে যেতে পারবেন তবে, বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের দেখা পাবেন।
ভ্রমণে সাথে করে অবশ্যই খাবার পানি রাখবেন। এছাড়া ভ্রমণে গিয়ে খাওয়ার জন্য লেকের মাঝখানে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে, সেখান থেকে খাবার খেয়ে নিতে পারেন।