আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া (Al Madrasatul Arabia Islamia), বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে ইসলামিয়া মাদ্রাসাটি অবস্থিত। এই মাদ্রাসাকে অনেকে ইব্রাহীম হুজুরের মাদ্রাসা নামেও চিনেন বা সবার কাছে পরিচিত।
১৯৫২ সালে আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার যাত্রা শুরু হয় পদ্মা-মেঘনার পাড়ে। জমিদার আনোয়ার আলী সরকার (ইব্রাহীম হুজুর এর দাদা) প্রথম এই মসজিদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর আনোয়ার আলী সরকার খুব ভালো ভাবেই মাদরাসাটি পরিচালনা করছিলেন। আনোয়ার আলী সরকার সবার কাছে সৎজন লোক হিসেবেই পরিচিত ছিলেন। এছাড়া ওনার ধনসম্পদ এর কোন অভাব ছিল না।
আরও: নেদায়ে ইসলাম
| প্রতিষ্ঠাতা | আনোয়ার আলী সরকার |
| প্রতিষ্ঠিত হয় | ১৯৫২ সাল |
| পূর্বের স্থান | পদ্মা-মেঘনার পাড় |
| বর্তমান ঠিকানা | এখলাছপুর, মতলব উত্তর, চাঁদপুর |
| পরিচালনা করেন | হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম |
| শিক্ষার্থীর সংখ্যা | ৭৫ জন |
| পাঠদান হয় | নূরানী মক্তব, নাজেরা এবং হেফজ বিভাগ |
| চাঁদপুর থেকে দূরত্ব | ১৭ কিলোমিটার (প্রায়) |
এরপর আনোয়ার আলী সরকার এর ছেলে হাফেজ মাওলানা মুদাসসের হোসেন এই ইসলামিয়া মাদ্রাসার হাল ধরেন। বাবার সাথে তিনিও এই মাদ্রাসার পরিচালনার কাজ করতে থাকেন। ১৯৮৫ সালের দিকে পদ্মা-মেঘনার নদী ভাঙনের ফলে এই মাদ্রাসার সাময়িক ইতি ঘটে। নদী ভাঙনের সাথে সাথে মাদ্রাসাটিও নদিতে বিলিন হয়ে যায়!
এরপর ১৯৮৬ সালে এখলাছপুরে ৯০ শতাংশ জায়গার উপর নতুন করে আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসাটি নির্মাণ করা হয়। বাবার পর হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম হুজুর এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বভার গ্রহন করেন। ইব্রাহীম হুজুর দায়িত্ব নেয়ার পর এই মাদ্রাসার প্রচার এবং প্রসার ধিরে ধিরে বাড়তে থাকে। আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়াতে ৩ বিভাগে শিক্ষাদান করা হয়ে থাকে।
- নূরানী মক্তব বিভাগ
- নাজেরা বিভাগ
- হেফজ বিভাগ
উপরের এই তিন বিভাগে মাদ্রাসায় পাঠদান করা হয়ে থাকে। এখানে শিক্ষার্থীর সংখ্যা ৭৫ জন। আর শিক্ষক রয়েছেন ৪ জন। ৭৫ জন শিক্ষার্থীর ভিতরে সবাই আবাসিক। অনাবাসিক কোন শিক্ষার্থী নেই। পড়াশোনা করার জন্য এখানে কাউকে কোন ফি বা এক্সট্রা কোন টাকা দিতে হয় না। এমনকি, একজন শিক্ষার্থীর সম্পূর্ণ (থাকা, খাওয়া-দাওয়া ইত্যাদি) খরচ বহন করে এই প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।
আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার বেশ কয়েকটি শাখা রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য হল:
- রাঢ়ীকান্দি মাদ্রাসা
- ঢাকা ফতুল্লা মাদ্রাসা
- বোরসর মাদ্রাসা
কিভাবে যাবেন
চাঁদপুর থেকে ইব্রাহীম হুজুরের মাদ্রাসা এর দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। প্রথমে চাঁদপুর থেকে সিএনজি করে মতলব বাজারে চলে আসুন। নৌকা অথবা ব্রীজের মাধ্যমে নদী পার হোন। এরপর আবার সিএনজি অথবা মোটরসাইকেল করে আনন্দবাজার বা নতুন বাজার পার হয়ে মাদ্রাসাতুল আরাবিয়া চলে আসুন।
ফেসবুক: GoArif
