আহসান মঞ্জিলে নবাব পরিবারের বহু স্মৃতি বিজড়িত প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে।
পূর্ব ও পশ্চিম প্রান্তে ২টি মনোরম তোরণ রয়েছে যা দেখতে আরও সুন্দর লাগে।
আহসান মঞ্জিলের অভ্যন্তরে ২টি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে।
পর্যটকদের কাছে আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জাদুঘরের সংগ্রহশালা! এখানে মোট ৪,০৭৭ টি নিদর্শন ২৩টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা রয়েছে
আহসান মঞ্জিল পরিদর্শন জন্য সাধারণ দর্শনার্থীদের টিকিট মূল্য জনপ্রতি ৪০ টাকা।