ঘুরে আসলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর

ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল ১৯১৩ সালে, আর সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত হয় ১৯১৪ সালে।

প্রথম তলা: বাংলাদেশের ম্যাপ এখানে জেলা অনুযায়ী দেয়া আছে।

বাংলাদেশের গ্রামীণ জীবনের চিত্র দেখা পাবেন এছাড়া রয়েছে, সুন্দরবন নিয়ে আলাদা একটি কক্ষ।

বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাস তুলে ধরা হয়েছে দ্বিতীয় তলায়।

তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত চিত্র, দলিল, অস্ত্রশস্ত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন সহ না না ইতিহাস।

চতুর্থ তলায় বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন সভ্যতার শিল্পকলা ও নিদর্শনও প্রদর্শিত হয়। আধুনিক শিল্পী ও চিত্রশিল্পীদের কাজও এখানে রাখা আছে।

বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন জাদুঘর খোলা থাকে। টিকিট মূল্য: ৩–১২ বছর বয়সী শিশু: ২০ টাকা; ১২ বছরের উপরের বাংলাদেশি দর্শনার্থী: ৪০ টাকা।