ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল সদৃশ বাংলার তাজমহল
প্রায় ১৮ বিঘা জমির ওপর বিস্তৃত এই কমপ্লেক্সে শুধু তাজমহলই নয়, রয়েছে আরও অনেক আকর্ষণ।
নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি ২০০৩ সালে এই তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। প্রায় পাঁচ বছরের নিরলস পরিশ্রমের পর ২০০৮ সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
বাংলার তাজমহল নির্মাণে আগ্রার মূল তাজমহলের সাথে সর্বোচ্চ সাদৃশ্য রাখার চেষ্টা করা হয়েছে। তাজমহলের প্রধান ভবনটি দামি স্বচ্ছ পাথর দিয়ে মোড়ানো এবং সম্পূর্ণ টাইলস করা। মূল ভবনের অভ্যন্তরে আহসান উল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষিত রয়েছে।
মূল তাজমহলের মতোই এর চার কোণে রয়েছে চারটি বিশাল মিনার যা দূর থেকে দেখলে মনে হয় যেন সত্যিকারের তাজমহল।