মোহনপুর পর্যটন লিমিটেড (Mohanpur Parjatan LTD.) বা, মোহনপুর পর্যটন কেন্দ্র, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর তীরে বাংলাদেশের একমাত্র মিঠাপানির বিচ এবং মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রায় ৬০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পর্যটন কেন্দ্রটি ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে । স্থানীয়ভাবে এটি মিনি কক্সবাজার নামেও পরিচিত, এর কারণ এখানে কৃত্রিমভাবে সৈকতের আদলে তৈরি করা বালুময় বীচ রয়েছে। এখানে সবচেয়ে চমৎকার দৃশ্য হল, আপনি নদীর পাড়ে দাড়িয়ে সূর্যাস্ত (Sunset) দেখতে পাবেন!
আরও: নেদায়ে ইসলাম
| ধরন | মিঠাপানির বিচ |
| অবস্থান | মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ |
| স্থাপিত | ২০২০ সাল |
| ব্যবস্থাপনা পরিচালক | কাজী মো. মিজানুর রহমান |
| ঢাকা থেকে দূরত্ব | ১০৮ কিলোমিটার (সড়কপথ) |
| প্রবেশ মূল্য | ১০০ টাকা |
| ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
| খোলা থাকার সময় | সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত |
| হটলাইন | ০১৮৯৪-৯৪৪২১১, ০১৮৯৪-৯৪৪২১৩ |
কি কি দেখবেন
এখানে বিচ এর পাশাপাশি স্পিডবোর্ড রাইড, নীদতে মাছ ধরা, নদীর পাড়ে মনোরম পরিবেশে সময় কাটানো, শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্ক (যেখানে রয়েছে: ফ্যামিলি ট্রেন, ওয়ান্ডার হুইল, হানি সুইং রাইড, সান্তা মারিয়া এবং আরও অনেক কিডস রাইড), ঘোড়া রাইড, নৌকা ভ্রমণ, পিকনিক স্পর্ট, মিনি শিশুপার্ক ও সুইমিংপুল, অত্যাধুনিক মার্কেট রয়েছে। আপনি কিটকটে শুয়ে সূর্যাস্ত (Sunset) দেখতে পাবেন! যা আপনার ভ্রমণ কে আরও পরিতৃপ্ত করে তুলবে।
- থিম পার্ক
- মাছ ধরা
- বারবিকিউ জোন
- স্পিডবোর্ড রাইড
- নৌকা ভ্রমণ
- ঘোড়া রাইড
এছাড়া, বিচ এর সাথে থাকা লঞ্চঘাটে রয়েছে ইলিশের বৃহদাকারের ভাস্কর্য, যা চাঁদপুরের ইলিশের পরিচয় তুলে ধরে।
কিভাবে যাবেন
নৌপথ: ঢাকা গুলিস্থান থেকে উৎসব বা বন্ধন বাসে করে চলে যাবেন নারায়ণগঞ্জ। ভাড়া নিবে ৩৫-৫০ টাকা। নারায়ণগঞ্জ লঞ্চটার্মিনালে জন প্রতি ১০ টাকা করে নেয় টার্মিনালের ভিতরে প্রবেশের জন্য। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর বা মতলব এর উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। যে লঞ্চ গুলো মোহনপুর লঞ্চঘাট টাচ করে আপনি সে লঞ্চে উঠবেন। লঞ্চে বিলাস এর ভাড়া জনপ্রতি ৯০-১৫০ টাকা। লঞ্চে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগবে মোহনপুর পৌঁছাতে।
ঢাকা থেকে সড়কপথ: সড়ক পথে যেতে হলে, আপনাকে ঢাকা সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী বাসে দাউদকান্দি যেতে হবে। ভাড়া নিবে ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। দাউদকান্দি নেমে সিএনজি করে চলে আসবেন সিরারচর। ভাড়া নিবে ৫০-৬০ টাকা। সিরারচর থেকে আবার সিএনজি করে চলে আসবেন মতলব। ভাড়া নিবে ৫০ থেকে ১০০ টাকা। এরপর মতলব থেকে সিএনজি অথবা মোটরসাইকেলে চলে আসতে পারবেন মোহনপুর। ভাড়া নিবে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
চট্রগ্রাম এবং কুমিল্লা থেকে সড়কপথ: চট্রগ্রাম থেকে কুমিল্লা বিশ্বরোড থেকে বোগদাদ বাসে করে বাবুরহাট, সেখান থেকে সিএনজি করে মতলব বাজারে নামলে যেকোন পরিবহনে করেই যেতে পারবেন পর্যটনে।
পরামর্শ
আপনি লঞ্চে চলে আসতে পারেন। এটাই সবচেয়ে সহজ পথ মোহনপুর পর্যটন লিমিটেড -এ আসার। তবে আপনার যদি লঞ্চ ভ্রমনে সমস্যা হয় তাহলে সড়ক পথে আসতে পারেন। এছাড়াও আপনি নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন, পার্কিং নিয়ে দুশ্চিন্তার করার কারন নেই। এখানে রয়েছে বিশাল পার্কিং এর সুব্যবস্থা।
আরও: লুধুয়া জমিদার বাড়ি
টিকেট মূল্য ও সময়সূচী
মোহনপুর পর্যটন লিমিটেড এর প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা করে। এছাড়া বিচে কটকটিতে ঘণ্টায় ৩০ টাকা নিয়ে থাকে। বাচ্চাদের জন্য রয়েছে অনেক রাইড, আর রাইড এর জন্য আপনাকে আলাদা ভাবে টিকিট নিতে হবে। যদি গাড়ি পার্কিং করেন তাহলেও আপনাকে আলাদা ভাবে টাকা গুণতে হবে। পর্যটন কেন্দ্রটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
কোথায় খাবেন
পর্যটকদের জন্য এখানে থ্রি-স্টার ও ফোর-স্টার মানের হোটেল, রেস্টহাউজ, ক্যান্টিন, পিকনিক স্পর্ট সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পালনে পাঁচ হাজার আসনের উন্মুক্ত মঞ্চ রয়েছে। নদীর নানা প্রকারের সুস্বাদু মাছ সহ হরেক রকমের খাবার রয়েছে এখানে। খাবারের দাম তুলনামূলক কম এবং পরিবেশ অত্যন্ত ভালো। এছাড়া আশেপাশে প্রচুর খাবারের রেস্টুরেন্ট পাবেন।
কোথায় থাকবেন
বাংলাদেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিমিটেডে থাকার জন্য রয়েছে চমৎকার ৩/৪ স্টার মানের রিসোর্ট। রিসোর্টে উন্নতমানের সকল সুজগ-সুবিধা রয়েছে। থাকছে সুইমিংপুল। এছাড়া হানিমুন প্যাকেজ রয়েছে। পর্যটন কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ডিলাক্স এবং প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি কটেজ রয়েছে। চাইলে কটেজ এ থাকতে পারবেন।
রিভার ক্রুজ প্যাকেজ
এখানে রয়েছে চমৎকার বহিরাগত নদী ক্রুজ। আপনাকে ক্রুজ অফার করে যা আপনি সবসময় চেয়েছিলেন। রিভার ক্রুজের সব চেয়ে বড় যে সমস্যাটি রয়েছে তা হল, বড় দল খোঁজা। এখানে আপনাকে রিভার ক্রুজের জন্য বড় দল খোঁজতে হবে না। এটি এখন আপনার হাতের নাগালেই। আপনার গ্রুপ অনুযায়ী আপনার প্যাকেজ কাস্টমাইজ করুন এবং অনেক মজার সাথে দিনটি উপভোগ করতে পারবেন।
রিভার ক্রুজ প্যাকেজ মূল্য
আমি এখানে রিভার ক্রুজ প্যাকেজ এর কিছু মূল্য তালিকা দিচ্ছি তবে, এটা সময়/সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। আপনারা অবশ্যই উপরে দেয়া হট লাইন নাম্বারে মূল্য জেনে নিবেন।
- ইকোনমি: টাকা ১,৫০০/-
- চেয়ার: টাকা ২,৫০০/-
- সিঙ্গেল কেবিন: টাকা ৪,০০০/-
- ডাবল কেবিন: টাকা ৬,০০০/-
- ভিআইপি কেবিন: টাকা ১০,০০০/-
প্যাকেজ এর সাথে যা যা রয়েছে
রিভার ক্রুজ ভ্রমণে যা যা রয়েছে তার একটি সংক্ষিপ্ত লিস্ট দেয়া হল। তবে এখানেও পরবর্তীতে পরিবর্তন/পরিবর্ধন হতে পারে।
- সদরঘাট-মোহনপুর পর্যটন-সদরঘাট লঞ্চে।
- লঞ্চে সকালের নাস্তা
- লঞ্চে আনলিমিটেড কফি
- সৈকতের চারপাশে ঘুরে বেড়ান এবং দৃশ্য উপভোগ করা
- সৈকত থেকে চমৎকার সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা
- মোহনপুর পর্যটন লিমিটেড -এ ৭০টি আইটেম বুফে লাঞ্চ
- লঞ্চে সন্ধ্যার নাস্তা
টিপস ও সর্তকতা
- কালবৈশাখী বা ঝড়ের দিনে মোহনপুর পর্যটন কেন্দ্রে ভ্রমণ না করাই উত্তম।
- নদীতে নামার সময় সাবধানতা অবলম্বন করুন।
- নদীর গভীরে গিয়ে ছবি তোলার চেষ্টা করবেন না।
- নদী দিয়ে বড় লঞ্চ বা ষ্টীমার চলার সময় পাড়ে বড় বড় ঢেউ আছড়ে পরে, এসময় নদী থেকে দূরে থাকুন অথবা সাবধান থাকুন।
- কারও অনুমতি ছাড়া ছবি তুলবেন না বা ভিডিও ধারণ করবেন না।
- গরম বালুর উপর দিয়ে হাটার সময় পায়ে জুতা পরে নিন।
- বাচ্চাদের দিকে খেয়াল রাখুন।
- নদীর পানি পান করবেন না।
- নদীতে মলত্যাগ করবেন না।
- ময়লা আবর্জনা দিয়ে পরিবেশ নোংরা করবেন না।
- বাচ্চাদের নিয়ে রাইডিং এর সময় সতর্ক থাকবেন।
- জোরে জোরে কথা বলা বা শব্দ করা থেকে বিরত থাকুন। এগুলো অভদ্র মানুষের কাজ।
- এখাণে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোন ধরনের ইভটিজিং, ছিনতাই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এছাড়া পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা রয়েছে।
আরও: রূপসা জমিদার বাড়ি
মোহনপুর নিয়ে ভ্রমণ জিজ্ঞাসা
মোহনপুর পর্যটন লিমিটেড এর প্রবেশ মূল্য কত?
জনপ্রতি ১০০ টাকা।
মোহনপুর পর্যটন লিমিটেড এর মালিক কে?
মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান।
মোহনপুর পর্যটন কেন্দ্র কবে বন্ধ থাকে?
পর্যটন কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে কি?
হ্যাঁ আছে।
ফেসবুক: GoArif
